হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২১

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নতুন আমির হয়েছেন মাওলানা জুনাইদ বাবুনগরী। আর নতুন মহাসচিব করা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীকে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ইন্তেকালে সংগঠনটির আমির পদ শূন্য হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading