কমেছে সূচক, বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৬

রবিবার (১৫ নভেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৬ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৪টির।

রবিবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২০৯ কোটি ৬৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৮৮ কোটি ৬ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading