ইউটিউবের সিইওকে লিগ্যাল নোটিশ

ইউটিউবের সিইওকে লিগ্যাল নোটিশ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩১

আপত্তিকর ভিডিও কনটেন্ট সম্প্রচারের অভিযোগ এনে অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছেন একুশে টিভির সাবেক পরিচালক ড. জাহিদুল ইসলাম।

ইউটিউবে “১৫ মিনিট” অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগ এনে এ নোটিশ দেওয়া হয়। ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে ৫০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাহিদুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাফায়েত হোসেন সজিব যুক্তরাষ্ট্রে ই্উটিউবের প্রধানের ঠিকানায় এ নোটিশ পাঠান।

সাফায়েত হোসেন সজিব বলেন, ইউটিউব চ্যানেলে “১৫ মিনিট”এর উপস্থাপক ইলিয়াস হোসাইন ১২ সেপ্টেম্বর ড. জাহিদুল ইসলামকে নিয়ে “উদ্দেশ্যেমূলক মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর ভিডিও” সম্প্রচার করে সামাজিকভাবে তার মানহানি ঘটায়। আব্দুস সালাম কুটির পক্ষাবলম্বন করে ভিডিও সম্প্রচার করে জাহিদুল ইসলামকে “সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার দুরভিসন্ধি নিয়ে অপূরণীয় ক্ষতিসাধন” করে। এর আনুমানিক মূল্য ৫০ লাখ ডলার।

তিনি বলেন, এ নিউজ সম্প্রচারের প্রতিবাদ জানিয়ে ইউটিউবের সিইও বরাবরে ১৯ সেপ্টেম্বর ও ১৮ অক্টোবর দুটি চিঠি পাঠানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে নোটিশ দেওয়া হয়।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে “১৫ মিনিট”এর কার্যক্রম বন্ধ করাসহ সন্তোষজনক জবাব না পেলে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করা হবে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading