করোনায় আক্রান্ত নায়ক ফারুক

করোনায় আক্রান্ত নায়ক ফারুক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৫

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

কিছুদিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন ফারুক। এরপর বেশ ভালোই ছিলেন। হঠাৎ দুদিন আগে তার শরীর খারাপ হয়। পরে করোনা পরীক্ষা করালে সোমবার রেজাল্ট পজেটিভ আসে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জায়েদ খান জানান, তার শরীর এখন ভালো আছে।

সিঙ্গাপুরে যাওয়ার আগে তার নিয়মিত জ্বর আসত। কিন্তু এর কারণ ঠিক বোঝে উঠতে পারছিলেন না চিকিৎসকরা। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটি জানায়, এই বরেণ্য অভিনেতা টিবি রোগে আক্রান্ত। সুস্থ হওয়ার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। সাত বছর ধরে সিঙ্গাপুরের এ হাসপাতালেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন এই শিল্পী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading