বাগেরহাটে মায়ের কোল থেকে গায়েব সেই শিশুর লাশ উদ্ধার

বাগেরহাটে মায়ের কোল থেকে গায়েব সেই শিশুর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৪

বাগেরহাটে বাবা মায়ের পাশে রাতের ঘুমিয়ে থাকা ১৭ দিনের সেই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামে তাদের বাড়ির পুকুর থেকে নিথর দেহেটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত রবিবার রাতে গাবতলা গ্রামে সুজন খান ও শান্তা বেগম দম্পতি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের পাশ থেকে তাদের শিশু সন্তান সোহানা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় সোমবার রাতে সোহানার দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।

এ নিয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বুধবার সকালে স্থানীয় লোকজন জেলে সুজন খানের বাড়ির পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে শিশু সোহানার মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, “কারা শিশুটিকে চুরি করে পুকুরে ফেলে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।”

নিহত শিশু সোহানার মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading