মাহমুদুল্লাহ’র করোনা জয়

মাহমুদুল্লাহ’র করোনা জয়

উত্তরদক্ষিণ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪১

করোনা জয় করলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এ অলরাউন্ডার নিজেই তার সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে মঙ্গলবার (১৭ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছেন।

মাহমুদুল্লাহর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেয়ার কথা ছিল। কিন্তু গত ৮ নভেম্বর করোনা ধরা পড়লে তার পিএসএলে যুক্ত হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া তিনি লিখেন, ‘গতকাল আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন যত শিগগিরই সম্ভব মাঠে ফেরার চেষ্টা করব।’

এদিকে মঙ্গলবারই (১৭ নভেম্বর) আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ টুর্নামেন্টে জেমকন খুলনার অধিনায়ক পদে নিয়োগ পেয়েছেন মাহমুদউল্লাহ। আগামী ২৪ নভেম্বর থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading