বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৫

করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা শনাক্তের পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যু।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী- বুধবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৬১৬ জনে।

এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৬৩ ব্যক্তি।

১ কোটি ১৩ লাখ ৪৪ হাজার ১৫৪ জন আক্রান্ত এবং ২ লাখ ৪৮ হাজার ৫৮১ জন মৃত্যু নিয়ে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৮৮ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৫১৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৯ লাখ ১১ হাজার ৭৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯৯ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading