মাস্ক না পরায় সোনাইমুড়ীতে ১৬ জনকে অর্থদণ্ড

মাস্ক না পরায় সোনাইমুড়ীতে ১৬ জনকে অর্থদণ্ড

উত্তরদক্ষিণ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২০

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাস্ক না পরায় ১৬ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন সোনাইমুড়ী থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলার সোনাইমুড়ী বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর আওতায় ১৬ জনকে ১৬টি মামলায় ৩৮৫০ টাকা অর্থদণ্ড করা হয় এবং জন সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading