সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে আটক ৪

সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে আটক ৪

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার উকিলপাড়া মহল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

শুক্রবার (২০ নভেম্বর) অভিযানের এক পর্যায়ে বেলা ১১টার দিকে চার ব্যক্তি র‌্যাবের কাছে আত্মসর্মপণ করেছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

তবে অভিযানের বিস্তারিত জানাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ঘিরে রাখা ওই বাড়িটি থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকা থেকে নব্য জেএমবির আমির মাহবুবসহ চারজনকে আটক করেন র‌্যাব-৫ সদস্যরা। আটক আমিরের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের উকিলপাড়া মহল্লার ওই বাড়িটি শুক্রবার ভোর ৫টা থেকে ঘিরে রাখেন র‌্যাব-১২ সদস্যরা। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading