সাভারে মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

সাভারে মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২৫

ঢাকা সাভার উপজেলায় মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করায় ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভারের থানা রোড এলাকায় শুক্রবার (২০ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে। কিন্তু ১৮ ব্যক্তিকে মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।
“এই অপরাধে ১৮ জনকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading