লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ৯:৫৫
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
শনিবার (২১ নভেম্বর) বিকালে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার ভোটমারী ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত বৃদ্ধের নাম মজিবর রহমান (৬২)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তনগর ট্রেনটি বুড়িমারী অভিমুখে যাওয়ার সময় ভোটমারী ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় পৌঁছলে রেললাইনের ওপর ঘাস খাওয়ারত ছাগলটিকে বাঁচাতে যান মজিবর রহমান। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

