নভেম্বরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা অক্টোবরের দ্বিগুণ

নভেম্বরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা অক্টোবরের দ্বিগুণ

উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:২২

অক্টোবর মাসের চেয়ে নভেম্বরের ২০ দিনে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা হয়েছে দ্বিগুণেরও বেশি। যেখানে অক্টোবরে ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়ে ছিলো সেখানে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। রাজধানীর বাইরে সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের স্বাস্থ্য তথ্য ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঁচজন ও ঢাকা শিশু হাসপাতালে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। একই সময়ে স্কয়ার হাসপাতালে দুই জন ও সেন্ট্রাল হাসপাতালে এক জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এছাড়া ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে একজন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগের রাজবাড়ীতে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী ,২০২০ সালে এখন পর্যন্ত দেশে ৯৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সরকারের স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ছয় জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটি দু’টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading