চমেক হাসপাতালে গাছের ডাল ভেঙে ৩ গাড়ি ক্ষতিগ্রস্থ

চমেক হাসপাতালে গাছের ডাল ভেঙে ৩ গাড়ি ক্ষতিগ্রস্থ

উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে জনবহুল স্থানে গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকালে হাসপাতাল কর্মচারী সমিতির পাশের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া জানান, বিকালে মেডিকেল পার্কিংয়ের মাঝখানে একটি শুকনো গাছের ডাল ভেঙে পড়ে। ডালটি দীর্ঘদিন ধরে শুকনো অবস্থায় গাছের উপরে ছিলো। গাছের ডালও বেশ বড় আকারের। এতে কেউ আহত হয়নি। তবে দুটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি অপসারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, এই স্থানে প্রতিদিন চিকিৎসকদের গাড়িসহ প্রায় শতাধিক গাড়ি পার্কিং করে রাখা হয়। এছাড়া গাড়ির চালকসহ পথচারীরা পার্কিংয়ের ভিতরের রাস্তা ব্যবহার করে থাকেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading