‘গোল্ডেন মনিরের’ নামে তিন মামলা

‘গোল্ডেন মনিরের’ নামে তিন মামলা

উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৫

ঢাকায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে বাড্ডা থানায়।

রবিবার (২২ নভেম্বর) সকালে মনিরকে থানায় হস্তান্তর করার পাশাপাশি র‌্যাবের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলো করা হয়েছে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে।

শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত মেরুল বাড্ডায় মনিরের বাসায় অভিযান চালায় র‌্যাব-৩।

‘গোল্ডেন মনির’ নামে পরিচিত এই ব্যক্তি সোনা ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলেছে, তিনি স্বর্ণ ব্যবসায়ী নন।

র‌্যাব বলেছে, ব্যবসা নয়, কার্যত সোনা চোরাচালানই ছিল মনিরের কারবার; পরে তিনি জড়িত হন জমির ব্যবসায়।

গামছা বিক্রেতা থেকে জমির ব্যবসার ‘মাফিয়া’ হয়ে ওঠা মনিরের বিপুল অর্থ-বিত্তের মালিক হওয়ার বিষয়টিও ওই অভিযানের পর সামনে আসছে।

তার বাড়িতে পাঁচটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়েছে।

বাড্ডা, নিকেতন, কেরানীগঞ্জ, উত্তরা, নিকুঞ্জে দুইশর বেশি প্লট রয়েছে মনিরের। সব মিলিয়ে তার ১ হাজার ৫০ কোটি টাকার বেশি সম্পদ থাকার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading