জিরো কুপন বন্ড ইস্যু করবে বিডি ফিন্যান্স

জিরো কুপন বন্ড ইস্যু করবে বিডি ফিন্যান্স

উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্সের পরিচালনা পর্ষদ ফার্স্ট জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বন্ডের নাম বিডি ফিন্যান্স ফার্স্ট জিরো কুপন বন্ড। বন্ডের বৈশিষ্ট হবে নন-কনভার্টেবল, ফুলী রিডামবল, আনসিকিউরড জিরো-কুপন বন্ড, ইস্যু মূল্য ১০ লাখ টাকা এবং মেয়াদ ৩ বছর।

ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। ট্রাস্টি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

কোম্পানিটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ এবং অর্থায়নের উৎস হিসাবে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading