সাতক্ষীরায় বছরব্যাপী ফল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরায় বছরব্যাপী ফল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

আব্দুর রহমান । উত্তরদক্ষিণ
সাতক্ষীরা: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ । আপডেট: ১১:৫০

সাতক্ষীরায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের আয়োজনে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সেন্টারের সিনিয়র উদ্যান তত্ত্ববিদ (হর্টিকালচার) মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সাতক্ষীরা খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মো. জসিম উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) এসএম খালিদ সাইফুল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল কুমার ব্যার্নাজী প্রমূখ।

এসময় সাতক্ষীরা সদর উপজেলার ৩০ জন ফল উৎপাদন কৃষক এর মাঝে এক দিনের কৃষক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে মৌসুম ভিত্তিক চারা রোপন করাসহ নিজেদের উৎপাদিত ফল উৎপাদনের উপর গুরুত্বরোপ করেন বক্তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading