আমান ফিডের লভ্যাংশ ঘোষণা

আমান ফিডের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

রবিবার (২২ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭১ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৭৫ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮০ পয়সা। এর আগের বছর ছিলো ৩২ টাকা ৫৪ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর সকার ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর।

এজিএমের ভেন্যু পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading