লিভারপুল টানা ৬৪ ম্যাচ অপরাজিত

লিভারপুল টানা ৬৪ ম্যাচ অপরাজিত

উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৫

ঘরের মাঠে লিভারপুলকে দমাতে পারেনি লিস্টার সিটি। ইনজুরি আর করোনার হানায় জর্জরিত হলেও উল্টো অ্যানফিল্ডে ৩-০ গোলের জয়ে ক্লাব ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে লিভারপুল।

এনিয়ে ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকলো রেডরা। যারা পেছনে ফেলেছে আগের রেকর্ডেকেও। আগে ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি তারা গড়েছিল ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মাঝে।

যদিও স্বাগতিকরা ২১ মিনিটে এগিয়ে যায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। জেমস মিলনারের কর্নার থেকে পাওয়া বল হেড করে নিজেদের জালে পাঠিয়ে দিয়েছেন ইভান্স। ৪১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন জোতা। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে হেড করে জাল কাঁপান তিনি। বিরতির পর আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল লিভারপুল। কিন্তু বেশ কিছু সেভ করে তাদের হতাশ করেছেন লিস্টার গোলকিপার।

লিভারপুলের প্রাণভোমরা মোহাম্মাদ সালাহ করোনায় আক্রান্ত হয়ে রয়েছেন বাইরে। জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডসহ অনেকেই অনুপস্থিত ইনজুরিতে। তার পরেও বর্তমান চ্যাম্পিয়নরা জানান দিয়েছে, তারা এবারও শিরোপা জেতার লড়াইয়ে আগের মতোই দক্ষ।

কিন্তু ৮৬ মিনিটে অসাধারণ হেডে স্কোর ৩-০ করেছেন ফিরমিনো। এই গোলটিও এসেছে মিলনারের কর্নার থেকে।

এই জয়ের পর ৯ ম্যাচে শীর্ষে থাকা টটেনহামের সমান ২০ পয়েন্ট অর্জন করেছে লিভারপুল। অপর দিকে একজন কম নিয়েও লিডস ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading