বঙ্গবন্ধু টি-২০ কাপের পর্দা উঠছে ২৪ নভেম্বর

বঙ্গবন্ধু টি-২০ কাপের পর্দা উঠছে ২৪ নভেম্বর

উত্তরদক্ষিণ |মঙ্গবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ৯:৫৫

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। প্রথম ম্যাচে খেলবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।

দিনের দ্বিতীয় ম্যাচে ফেবারিট জেমকন খুলনার বিপক্ষে খেলবে ফরচুন বরিশাল। শুরুর দিনের প্রথম ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে এবং দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় এ্কই ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে দর্শকশূন্য টুর্নামেন্টের ২৪টি ম্যাচ একই ভেন্যুতে হবে। দেশের নতুন ও একমাত্র ক্রীড়া বিষয়ক চ্যানেল টি-স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ-২০২০ শেষ হবে ১৮ ডিসেম্বর। লিগ পর্বের ২০ ম্যাচের পর শীর্ষ দলগুলোর মধ্যে চতুর্থ ও তৃতীয় দল একে অপরের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে খেলবে। লিগ পর্বে শীর্ষ দুটি দল কোয়ালিফাই বাছাইপর্বে একে অপরে মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী সরাসরি ফাইনালে চলে যাবে। অন্যদিকে, ম্যাচে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাই বিজয়ীদের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী ফাইনাল খেলতে পারবে।

এ টুর্নামেন্টের একমাত্র দল জেমকন খুলনা দলে এ-ক্যাটাগরির দুইজন খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান রয়েছেন। পাশাপাশি জেমকন খুলনার হয়ে খেলবেন ইমরুল কায়েস, আল আমিন হোসেন, এনামুল হক ও শফিউল ইসলাম আছেন। ফেবারিট হয়েই মাঠে নামতে যাওয়া এ দলের হয়ে খেলবেন হাসান মাহমুদ, শহিদুল ইসলাম এবং জাকির হাসানের মতো খেলোয়াড়রা।

জেমকন খুলনার স্কোয়াড: সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

গাজী গ্রুপ চট্টগ্রামের লিটন দাস এবং সৌম্য সরকার যে কোনো মুহুর্তে খেলার মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে। মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনকেও এ দলের মূল খেলোয়ার হিসেবে ধরা যেতে পারে।

মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম এবং বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ তারকা রকিবুল ইসলামও গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে নিজেদের মেলে ধরার অপেক্ষায় আছেন। বরাবরের মতো, দলের তরুণদের উপর নির্ভর করতে চলেছেন চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

গাজী গ্রুপ চট্টগ্রামের স্কোয়াড: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং ডানহাতি ব্যাটসম্যান মুশফিক রহিমকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলোয়াড়ের ড্রাফটে প্রথমে টেনে নিয়েছে বেক্সিমকো ঢাকা। খালেদ মাহমুদের কোচিংয়ের বেক্সিমকো ঢাকার নেতৃত্ব দেবেন নির্ভরযোগ্য মুশফিক রহিম। লিগে তার প্রধান অস্ত্র হিসেবে থাকবেন রুবেল হোসেনকে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্যান্যদের মধ্যে রয়েছেন সাব্বির রহমান, মোহাম্মদ নাঈম, নঈম হাসান এবং আবু হায়দার রনি। তাদের সাথে আছেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেনের মতো তরুণরাও।

বেক্সিমকো ঢাকার স্কোয়াড: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

এ-ক্যাটাগরির কাউকে পায়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী। খেলোয়াড়দের ড্রাফটে প্রথমসারির খেলোয়াড় নেয়ার সুযোগ থাকলেও মিনিস্টার গ্রুপ রাজশাহী মোহাম্মদ সাইফুদ্দিনকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর স্কোয়াড: মোহাম্মদ সাইফুদ্দিন, এসকে মাহাদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসোন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান (এসএনআর), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হওয়ার আগে নিজের প্রথম মিডিয়া সংলাপে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘আমরা খেলোয়ারদের ড্রাফটে ভুল করেছি।’

দলে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাইফ হাসান, সুমন খান থাকা সত্ত্বেও তামিম মনে করেন তাদেরকে লীগে দুর্দান্ত কিছু করার জন্য নিজেদের সামর্থ্যের বাইরে কিছু করতে হবে।

ফরচুন বরিশালের স্কোয়াড: তামিম ইকবাল খান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল আকন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading