রিজেন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ২৬ নভেম্বর
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ১২ পয়সা

