চাঁদপুরে নানা অনিয়মে আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে নানা অনিয়মে আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৪

চাঁদপুর জেলা শহর অপরিচ্ছন্নতা, নিম্নমানের ও বেশি দামে পণ্য বিক্রি এবং পণ্যের মূল্যে ঘষামাজাসহ নানা অনিয়মের অভিযোগে আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো এলিট চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টার, লঞ্চঘাট এলাকার রিয়াদ স্টোর, সিকদার স্টোর, মাইন স্টোর, মামুন স্টোর, বিআইডব্লিউটিএ ক্যান্টিন, সেলিম হোটেল ও শহরের কালিবাড়ি এলাকার ভূঁইয়া বিগ বাজার।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর এসএম সাইফুদ্দিন জানান, অভিযুক্ত সাত প্রতিষ্ঠানকে ৩ ডিসেম্বর এবং ভূঁইয়া বিগ বাজারকে ৭ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে কিছু পণ্যও জব্দ করা হয়েছে।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ ও জেলা ফুড ইন্সপেক্টর নাছির উদ্দিনসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading