আইএফআইসি ব্যাংকের রাইট আবেদন বাতিল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের রাইট আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাইট আবেদন বাতিল করে কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে চিঠি দিয়েছে বিএসইসি।
জানা গেছে, আইএফআইসি ব্যাংক আন্ডার রাইটার নিয়োগ দিতে না পারায় রাইট আবেদন বাতিল করেছে বিএসিইসি।
ব্যাংকটি প্রথমে ১:৪ হারে রাইট করতে চেয়েছিলো। পরে পরিবর্তন করে ১:৫ রাইট শেয়ার ইস্যু অর্থাৎ বিদ্যমান প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার ইস্যু করার জন্য আবেদন করে। আর এতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে বিএসইসিতে আবেদন করে।

