বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

উত্তরদক্ষিণ |মঙ্গবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৮

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে। আগামী বছর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এক ফোনালাপে তাকে এ আমন্ত্রণ জানান ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। টুইটারে দেওয়া এক পোস্টে চার্লস মাইকেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটারে দেওয়া পোস্টে চার্লস মাইকেল বলেন, মাত্রই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে। তাকে আগামী বছর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি। কোভিড১৯, জলবায়ু, নিরাপত্তা ও বহুপাক্ষিকতা নিয়ে একযোগে কাজ করার সময় এসেছে। আসুন ফের একটি শক্তিশালী ইইউ-যুক্তরাষ্ট্র জোট গড়ে তুলি।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ নভেম্বর) বাইডেন শিবিরের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি করে থাকে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)। তারাই পুরনো প্রশাসনের কাছ থেকে নুতন প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজটি করে থাকে। নির্বাচনে নিজের পরাজয়ের বিষয়ে চ্যালেঞ্জ অব্যাহত রাখার কথা বললেও ট্রাম্প জানিয়েছেন, জিএসএ-এর কাজে তিনি প্রতিবন্ধকতা তৈরি করতে চান না। তিনি বলেছেন, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)-এর যেটি করণীয় তারা সেটিই করবে। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading