কোভিড রোধে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

কোভিড রোধে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৫

কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে বলে মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আসবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে?’

মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘পুরো লকডাউন সম্ভব না। পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি।’

দেশে প্রতিদিন সংক্রমণ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী নিজেই এটি মনিটরিং করছেন। যারা মাস্ক পরবে না তাদের জরিমানা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর।’

সংক্রমণ রোধে আবার লকডাউন আসতে পারে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘যদি কোনো বিধিনিষেধ দিতে হয় সেটিও হতে পারে। মফস্বলে তো একেবারেই স্বাস্থ্যবিধি মানা হয় না। তবে এ রক (লকডাউন) কিছু না। গতি প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে, সেটাই কঠোর সিদ্ধান্ত।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading