খুলনায় নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় মা আটক
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৪৫
খুলনার রূপসা নদী ফেরিঘাট এলাকায় নবজাতকের লাশ ফেলে যাওয়া ঘটনায় মা ও তার সহযোগীকে আটক করেছে র্যাব।
রূপসা থানার বাগমারা গ্রামে হায়দার মাস্টারের ভাড়াটিয়া ময়না বেগমের বাসায় অভিযান চালিয়ে সোমবার তাদের আটক করা হয়।
তারা হলেন নবজাতক কন্যা শিশুর মা সালমা বেগম (২২) এবং তার সহযোগী পুষ্প বেগম ওরফে লিপি (৪০)।
র্যাব-৬ এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে চর রূপসা গ্রামে নদীর পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সূত্র: ইউএনবি

