‘আই হ্যাভ অ্যা প্লানের’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

‘আই হ্যাভ অ্যা প্লানের’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার (১৩ জুন) ২০২৬, আপডেট ২১:১৫

দীর্ঘ প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই ঢাকার পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আই হ্যাভ অ্যা প্লান। উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি।’ এবার তিনি নিজেই সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকোরিয়ায় এক সমাবেশে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জনগণের ভাগ্যন্নোয়নের সমস্ত কাজই তার ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ অংশ।

প্রধানমন্ত্রী বলেন, এবার একটি জনমুখী বাজেট পেশ করা হয়েছে। সবাই বলছে, এই বাজেট মানুষের উপকারে আসবে। কিন্তু কিছু স্বার্থান্বেষি মহল বাজেট নিয়ে সমালোচনা করছে। মানি না, মানবো না— এসব বলছে, বাজেট পেশ করার আগেই রাস্তায় নেমে গেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জান্নাতের টিকেট বিক্রির প্রলোভন দেখিয়েছিলো, তারাই এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading