৯৯৯-এ ফোন: যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার

৯৯৯-এ ফোন: যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩০

জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে দৌলতদিয়া যৌন পল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ একজন তরুণী কলার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে ফোন করে জানান, তার বাড়ি বাগেরহাটের চিতলমারী গুচ্ছগ্রামে। প্রায় দুই মাস আগে তাকে এক দালাল চাকরি দেয়ার আশ্বাস দিয়ে দৌলতদিয়া যৌন পল্লীতে নিয়ে আসে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করানো হচ্ছিল, রাজি না হলে তাকে মারধর করা হত।

তরুণী জানান, তার কাছে কোনো ফোন নেই এবং এক ব্যক্তির ফোন থেকে তিনি ৯৯৯ এ ফোন করেছেন। তরুণী এই অবস্থা থেকে তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। তরুণী আরও জানান, তিনি স্বামী পরিত্যাক্তা এবং তার একটি শিশু সন্তানও আছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবী ৯৯৯কে ফোনে জানান, তারা ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।

পরবর্তী আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে মেয়েটিকে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading