শপথ নিলেন নবনির্বাচিত এমপি মোহাম্মদ হাবিব হাসান

শপথ নিলেন নবনির্বাচিত এমপি মোহাম্মদ হাবিব হাসান

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৬

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এমপি হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) শপথ নিয়েছেন।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা গেলে আসনটি শূন্য হয়। পরে গত ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading