জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নিহত বাবা, গুরুতর আহত ছেলে

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নিহত বাবা, গুরুতর আহত ছেলে

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:১২

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় কৃষক দুকা চাকী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের ছেলে সুধা চাকী (৩৬)। হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করেন। হতাহতদের বাড়ি ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে।

ওসি জানান, ছেলেকে সঙ্গে নিয়ে দুকা চাকী আক্কেলপুর বাজারে বেগুন বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের পূর্ণগোপীনাথপুর এলাকায় বিপরীতমুখী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুকা চাকী ঘটনাস্থলেই মারা যান আর ছেলে গুরুতর আহত হন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজল সরকার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় সুধা চাকীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading