চাঁদ থেকে পাথর আনতে চীনের মিশন ‍শুরু

চাঁদ থেকে পাথর আনতে চীনের মিশন ‍শুরু

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০৮

চাঁদ থেকে পাথর ও ধ্বংসাবশেষ আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন।

এক প্রাচীন চীনা চন্দ্রদেবীর নামানুসারে এই যানটির নাম রাখা হয়েছে ‘চ্যাং’ই ফাইভ’ এবং এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গল থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরও সুগম করতে পারে।

চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় পাঠানো হয়েছে মহাকাশযানটি।

আমেরিকা, রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে পাথর আনবে। মহাকাশযান সাধারণত চাঁদে পৌঁছাতে তিনদিন সময় নেয়। সূত্র: ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading