মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:০৫

ডিজিটাল যুগে শিক্ষকদের পেশাগত দক্ষতার পাশাপাশি সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতাও জরুরি। শিক্ষকদের সেই সক্ষমতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করে সনদ সংগ্রহের জন্য মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে হবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পন্ন করতে হবে।

মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করে কোর্সে অংশ নিতে পারবেন।

https://itlms.naem.gov.bd/my/scorm-courses এই লিংকে প্রবেশ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা কোর্সে অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণ কোর্সটিতে মোট ৬টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

শ্রেণি কার্যক্রম শেষ করার পর নির্ধারিত নির্দেশনা অনুযায়ী এর ছবি বা ভিডিও নির্দিষ্ট লিংকে শেয়ার করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

৬টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকেই প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন।

সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ কোর্সে যুক্ত হয়ে সবগুলো মডিউল ও শ্রেণি কার্যক্রম সম্পন্ন করার জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading