মুন্নু জুটের নাম পরিবর্তন
উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১১
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলার্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে কোম্পানিটি পুঁজিবাজারে নতুন নামে লেনদেন করবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মুন্নু জুটের নতুন নাম হবে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। কোম্পানিটির ট্রেডিং কোড হবে “MONNOAGML”।
নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

