গিগাবাইটের ৭ মডেলের ল্যাপটপ এখন বাজারে

গিগাবাইটের ৭ মডেলের ল্যাপটপ এখন বাজারে

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪০

গিগাবাইট ব্র্যান্ড সাতটি মডেলের উচ্চ গতিসম্পন্ন ল্যাপটপ নিয়ে এসেছে বাজারে। সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপগুলো উন্মোচন করা করা হয়। গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের কাজের উপযোগী এ ল্যাপটপগুলো।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গিগাবাইটের কান্ট্রি হেড খাজা মো. আনাস খান। এসময় অ্যারো ১৫ ওলেড কেবি, অ্যারো ১৫ এসবি, অ্যারো ১৭ এসবি, অরাস ৭ কেবি, অরাস ৫ কেবি, অরাস ৫ এমবি ১৬ জিবি এবং অরাস ৫ এমবি ৮ জিবি মডেলের ল্যাপটপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

অ্যারো ১৫ ওলেড কেবিতে ইন্টেলের দশম জেনারেশনের কোর-আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। গেমিংয়ের জন্য বানানো এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি। দাম ২ লাখ ৩ হাজার টাকা। অ্যারো ১৫ এসবি ল্যাপটপে আছে দশম জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যামসহ স্টোরেজ হিসেবে রয়েছে ৫১২ জিবি এসএসডি। ১৫.৬ ইঞ্চি পর্দার এই ল্যাপটপের দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।

অ্যারো ১৭ এসবি গেমারদের জন্য তৈরি এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে দশম জেনারেশনের ইন্টেল কোর-আই সেভেন প্রসেসর। ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যামসহ স্টোরেজ হিসেবে রয়েছে ৫১২ জিবি এসএসডি। দাম ১ লাখ ৭৩ হাজার টাকা। অরাস ৭ কেবিতে দশম জেনারেশনের ইন্টেলের কোর-আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যামসহ স্টোরেজ হিসেবে থাকছে ৫১২ জিবি এসএসডি। ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপের দাম ১ লাখ ৫৬ হাজার টাকা।

অরাস ৫ কেবি ল্যাপটপে রয়েছে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর-আই সেভেন প্রসেসর, ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি। দাম ১ লাখ ৪৭ হাজার টাকা। অরাস ৫ এমবি এই গেমিং ল্যাপটপটিতে দশম জেনারেশনের ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে, ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যামসহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি। দাম ১ লাখ ২৮ হাজার টাকা। অরাস ৫ এমবি প্রায় একইরকম দেখতে এই মডেলটিতে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর-আই ফাইভ প্রসেসর, ৮ জিবি ডিডিআর ৪ র‍্যাম, ৫১২ জিবি এসএসডি। দাম ৯২ হাজার টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিবুল হাসান, চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ ও সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ উল মুনীর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading