পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব করোনায় আক্রান্ত

পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৩

করোনায় আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ফলাফল জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোনও লক্ষণ ছিল না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসি’র এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading