চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৩৮
কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বেল্লা ভিস্তায় মা–বাবার পাশেই সমাহিত করা হয় এই ফুটবল–জাদুকরকে।
তার আগে তাকে শ্রদ্ধা জানাতে লাখো ভক্ত হাজির হয়েছিল প্রেসিডেনশিয়াল প্যালেসে। সেখানে ভক্তরা কান্নাভেজা চোখে তাকে শেষ শ্রদ্ধা জানায়।
বিবিসি জানায়, বুয়েনস এইরেসে তার শেষকৃত্য ছিল পরিবার ও কাছের মানুষ নিয়ে। দিনভর লাখো মানুষ তাকে শ্রদ্ধা জানালেও তার শেষকৃত্যে অংশে নেন ২০ থেকে ২৫ জন কাছের বন্ধু ও আত্মীয়।
এর আগে স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। তিগ্রেতে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। পুনর্বাসনের জন্য তাঁকে নেওয়া হয়েছিল তিগ্রের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

