আলী যাকেরের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩২
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি শুক্রবার (২৭ নভেম্বর) রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় বলেন, ‘বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
উল্লেখ্য, শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকের। চার বছর ধরে ক্যানসারে ভুগছিলেন আলী যাকের। বেশ কিছু দিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন আলী যাকের। সেটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনা টেস্ট করা হলে পজিটিভ ফল আসে। সেখানে করোনা টেস্ট করা হলে পজিটিভ ফল আসে।

