রানীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

রানীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
প্রতিকী ছবি।

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:২১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্থানীয় যাত্রীবাহী যান পাগলুর (থ্রি-হুইলার) এক যাত্রী নিহত হয়েছেন। রানীশংকৈল-নেকমরদ সড়কের মীরডাঙ্গীতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ (৩৮) উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা গ্রামের তফিজউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নেকমরদ অভিমুখী ট্রাকটির সাথে অপরদিক থেকে আসা থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে যাত্রী মজিদ পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ সময় দুই গাড়ির চালক পালিয়ে যান বলে জানিয়েছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading