টেক্সট ফর ইউ-এর প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা

টেক্সট ফর ইউ-এর প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৩৩

রোম্যান্টিক ড্রামা ‘টেক্সট ফর ইউ’-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর একটি সালঁ-লুক শেয়ার করে লিখেছেন সে কথা।

নতুন ছবির লুকের জন্য হেয়ারকালার আর ম্যানিকিয়োর করছেন অভিনেত্রী। আজ থেকেই শুরু হবে ছবির শুটিং।

স্যাম হিউয়ান ও গায়িকা সিলিন ডিয়নকেও তাঁর সঙ্গে দেখা যাবে এই ছবিতে। জার্মান ছবি ‘এসএমএস ফার ডিচ’-এর অনুসরণে তৈরি হচ্ছে এই সিনেমাটি। গল্প অনুযায়ী ছবির মুখ্য চরিত্র এক দুর্ঘটনায় তার বাগ্‌দত্তাকে হারায়। কিন্তু তাকে ভুলতে না পেরে তার পুরনো মোবাইলে মেসেজ করে যায় উত্তরের আশায়। এ দিকে সেই মোবাইলের মালিক এখন অন্য একজন। তারও প্রেম ভেঙে গিয়েছে অনেকটা একই ভাবে। ফলে সে-ও ভগ্নহৃদয়ে মেসেজের উত্তর দেয়। নতুন সম্পর্ক তৈরি হয় দু’জনের মধ্যে। এই নিয়েই গল্প।

ছবির অন্যতম আকর্ষণ সিলিন ডিয়নের মিউজ়িক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading