সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

শাহজাহান আলী মনন, উত্তরদক্ষিণ 

নীলফামারী| রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৭

নীলফামারীর সৈয়দপুরে রেলঘুন্টিতে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে এক যুবক। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮ টায় উপশহর উত্তরা আবাসন থেকে বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট যাওয়ার রাস্তায় ঢেলাপীর নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম মো. আমির হোসেন হৃদয় (২২)। সে শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার হাজী চেতনা লেন এলাকার মো. আব্দুর রহিমের ছেলে। সে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চামড়া গুদাম ক্যাম্পে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর স্টেশনে যাওয়ার সময় অসাবধানতা রেললাইনের অনেক কাছে চলে যায়। এতে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে ঘুণ্টিঘরের দেয়ালে বারি খেয়ে প্রচণ্ড আঘাত পায়।

ঘটনার পর ৯৯৯ এ নম্বরে ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মানি ব্যাগে পাওয়া আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী খবর দিলে পরিবারের লোকজন উপস্থিত হলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading