পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান

উত্তরদক্ষিণ | রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০০

রবিবার (২৯ নভেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে বলে ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে।

রবিবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৭৬১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এদিন। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, দর কমেছে ১৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৭টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০১ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading