দেশে করোনায় মৃতের সংখ্যা ৬,৬০০ ছাড়াল

দেশে করোনায় মৃতের সংখ্যা ৬,৬০০ ছাড়াল

উত্তরদক্ষিণ | রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৫

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬০৯ জনে।

রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৮ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৬৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক শুন্য ২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬ দশমিক ৭৭ শতাংশ।

নতুন যে ২৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ছয় জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৭৫ জন বা ৭৬ দশমিক ৭৯ শতাংশ এবং নারী ১ হাজার ৫৩৪ জন বা ২৩ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading