আইপিও’র ফান্ড দিয়ে মেশিনারিজ কিনবে এসকে ট্রিমস

আইপিও’র ফান্ড দিয়ে মেশিনারিজ কিনবে এসকে ট্রিমস

উত্তরদক্ষিণ | সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:১৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ভিন্ন খাতে ব্যবহার করতে চায়।

কোম্পানিটি আইপিওর অর্থ দিয়ে মূলধনী মেশিনারিজ কিনবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৯৭২ টাকা সংগ্রহ করে। এই টাকা কোম্পানিটি আরএমজি খাতে ব্যবহারের পরিবর্তে ব্যাগ উৎপাদনের জন্য মূলধনী মেশিনারিজ কিনবে।

কোম্পানিটি আরও জানায়, আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading