ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১০

বুধবার (০২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৯৮ হাজার ৪১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বারাকা পাওয়ার ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এডিএন টেলিকম ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রো কেমিক্যাল, ডিবিএইচ, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইনটেক, লাফার্জ হোলসিম, মালেক স্পিনিং, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading