৩ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

৩ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৯

বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার মিলস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, অনিবার্য কারণে কোম্পানিগুলো এজিএমের তারিখ ও সময় পরিবর্তন করেছে। শ্যামপুর সুগার মিলসের ৩০তম এজিএম ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ১৬তম এজিএম ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৮তম এজিএম ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading