সরকার রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে নিচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

সরকার রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে নিচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৬

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, সরকার জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাচ্ছে না।

তিনি বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, ‘আমরা জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাচ্ছি না। যারা যেতে ইচ্ছুক তাদের নিয়ে যাচ্ছি। তারা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছেন।’

পররাষ্ট্রমন্ত্রী পুনরায় উল্লেখ করেন যে তারা কাউকে জোর করে ভাসানচরে নেবেন না। ‘আমরা এখনও আগের অবস্থানেই আছি।’

রোহিঙ্গাদের এ ধরনের স্থানান্তর নিয়ে জাতিসংঘের উদ্বেগ বিষয়ে ড. মোমেন বলেন, (রাখাইনে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ব্যর্থতার জন্য) জাতিসংঘ তাদের আশঙ্কা ও উদ্বেগের কথা মিয়ানমারকে জানালে বাংলাদেশ সরকার খুশি হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না যে ভূমিধসের কারণে কক্সবাজার ক্যাম্পে মানুষ নিহত হোক।

কক্সবাজারের চাপ কমিয়ে রোহিঙ্গাদের ভাসানচর আরও উন্নত সুযোগ-সুবিধা দেবে বলে তিনি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading