তারেক রহমানের ইন্ডিয়া সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল

তারেক রহমানের ইন্ডিয়া সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২২:৫০

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তারেক রহমানের সফর এখনো নিশ্চিত হয়নি।

তারেক রহমানের সম্ভাব্য ইন্ডিয়া সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে জানানোর মতো তার কাছে নতুন কোনো তথ্য নেই।

এদিকে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বর্তমানে শেখ হাসিনা ইন্ডিয়ায় অবস্থান করছেন। তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading