সোনার বাংলা সাহিত্য পরিষদের পুরস্কার ঘোষণা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫৫
বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) পুরস্কার ও নগদ অর্থ ঘোষণা প্রদানের ঘোষণা হয়েছে। এ বছর কবিতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন কবি ফারুক মাহমুদ, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, কথাসাহিত্যিক নূরুউদ্দিন জাহাঙ্গীর, ছোটগল্পকার কানিজ পারিজাত, প্রিন্স আশরাফ এবং শিশুসাহিত্যিক মামুন সারওয়ার।
পুরস্কার প্রাপ্তরা পাচ্ছেন এসবিএসপি সাহিত্য সম্মাননা ও অর্থ সম্মাননা। । সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান, কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার শামছুন নাহার স্থানী কমিটির সভাপতি তারেক হাসান গতকাল এ পুরস্কার ঘোষণা করেন। অচিরেই অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের উত্তরীয়, ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হবে।
সোনার বাংলা সাহিত্য পরিষদ বিগত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট লেখকদের পুরস্কৃত করে আসছে এবং জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে তা প্রদান করছে। ইতোমধ্যে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সোনার বাংলা সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে, সাদাত হোসাইন, অদ্বৈত মারুত, আহমেদ জুয়েল, সালাহ উদ্দিন মাহমুদ, এম আর মনজু, আসলাম সানি, আলম তালুকদার, ইসহাক খান, আলমগীর রেজা চৌধুরী, মোজাম্মেল হক নিয়োগী, অতনু তিয়াস, জ্যোৎস্নালিপি, কিঙ্কর আহসান, রনক ইকরাম, সাইফ বরকউল্লাহ্, শাম্মী তুলতুল, ড. শাহাদাৎ হোসেন নীপু, মাসুদ পথিক, কাজী রোজী, জুলফিয়া ইসলাম, জাহাঙ্গীর আলম জাহান, অঞ্জনা সাহা।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একদল প্রগতিশীল, মুক্তমনা কবি-সাহিত্যিক নিয়ে ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ গঠিত ।

