জালাল জয়’র কবিতা

জালাল জয়’র কবিতা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪১

মানুষ হতে এসে

দেখো না পথের মাঝে, পড়ে আছে কার ছাপ।
ভুল হলেও সত্য ছিল তোমার চোখের মাপ।
বলতে যদি যাও কখনো, উল্টো পথে হেঁটো,
কাকা মামা ভুলে সবি ডাক দিও জেঠো।
হয় না কথা রাতের তারায়, হয় দিনের ছায়ায়
মিথ্যে তুমি হয়ে যাবে—হাত রেখোনা কায়ায়।
পথ ভুলেছো বেশ করেছো, চুপ করে আজ থাকো
আমার চোখে চোখটি রেখে, তোমার ছবি আঁকো।

আমরা মানুষ

আমরা মানুষ
হ্যাঁ, যদিও ভুল করে, কিংবা অভুলেই
অমানবিক হয়ে যাই মাঝে মাঝে

সত্যি বলছি আমরা মানুষ
যদিও মানুষের মনুষ্যত্বগুলো
খুন করি প্রতিদিন
সত্যি বলছি, তারপরও আমরাই মানুষ

বিশ্বাস করো ভাই, আমরাই মানুষ
যদিও রাতকে বলি দিন
আর দিনকে বলি রাত
তবুও আমরা মানুষ
মিছে নয় সব ফানুস…


মায়াবিনী

সময় থেকে অসময়ের গণ্ডি পেরিয়ে
ধুলো মাখা স্বপ্ন যত বাতাসে উড়ে যায়
তুমি আমি, আমি তুমি
তোমায় আমায়, আমায় তোমায়
ভালোবাসায় শুধু হাসায়

যতনে গো তোমায় শুধু, তুমি আর আমি
শুধু তুমি শুধু আমি এভাবেই এভাবেই
হারিয়ে, হারিয়ে যেতে থাকি,
যাবোহারিয়ে—অনেক দূরে
শুধু দুজনে কোথায় হারিয়ে যাবো

পারিনা তো বলতে,
বলতে আর কথা যত
রাখা আছে এই কলিজায়
ছুঁয়ে দাও তুমি বুকে স্পর্শ করে

নিরালায় বসে থেকে কার সাথে কথা কও
ভাবতে ভাবতে আমি গো
তোমার কথা ভাবতে ভাবতেই
মরে যেন যায়, চাঁদের হাসি দেখে আমি
যাই মরে যাই
তুমি তো সেই আমার মরণ
তুমি তো সেই বুকের তাজা রক্তক্ষরণ…


জেসমিন জুঁই

শত উপমার রঙ তুমি
চোখে শুধু সমুদ্র ঢেউ
সহস্র কবিতার অলংকারে
সাজিয়ে রাখো তুমি
চেয়ে দেখি চাঁদমুখ
ভরে যায় বুক, উড়ে যায় দুখ…

শত ভাবনায়—
প্রতিদিনই ভোরের ফুল হয়ে
সুঘ্রাণে উত্তাল করো—
প্রাণের মোহনা আমার…

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading