হিন্দি ছবির মধ্যে একটা প্রাণ আছে: ক্রিস্টোফার নোলান
উত্তরদক্ষিণ | শনিবার, ০৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৩১
অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান জানান হিন্দি ছবির মধ্যে একটা প্রাণ আছে। মৌলিকতা, নাটকীয়তা, আবেগ-অনুভূতি সব মিলিয়ে দুর্দান্ত। আর তাই সিনেমাগুলি দেখতে এতটা ভাল লাগে। যা হলিউডে আর দেখা যায় না।
‘দ্য ডার্কনাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘দ্য প্রেসটিজ’, ‘ডানকর্ক’, ‘মেমেন্টো’ ইত্যাদি ছবির পর বিশ্বব্যাপী দর্শক তাকে এক নামে চেনেন।
ঐসাক্ষাৎকারে তিনি জানান, ‘‘যেভাবে বলিউড বিভিন্ন শব্দ, গান, দৃশ্য, ব্যবহার করে দর্শককে সিনেমার সঙ্গে একাত্ম করে দেয়, সেটা আমি খুব পছন্দ করি। আমার মতে, হলিউডেও এখন এগুলোর প্রয়োজন।’’
সাম্প্রতি তার ছবি ‘টেনেট’ মুক্তি পেয়েছে শুক্রবার (৪ডিসেম্বর)। বহুদিন ধরেই এই ছবি নিয়ে চর্চা হচ্ছিলো। ইন্ডিয়ান অভিনেত্রী ডিম্পল কপাডিয়া অভিনয় করেছেন এই ছবিতে। কিছু অংশ শ্যুট হয়েছে ইন্ডিয়াতে । ২০১৯ সালে সে জন্যই কিংবদন্তী পরিচালক ক্রিস্টোফার নোলান ইন্ডিয়া এসেছিলেন।
এ ছাড়া বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একটি ছোট ভিডিও করে ছবির প্রচার করেন তিনি। সেখানে ইন্ডিয়া-দর্শনের অভিজ্ঞতার কথা জানান নোলান। জানান মুম্বইয়ের কিছু শট তার বিশেষ পছন্দের। ভিডিওতে তিনি ডিম্পল কপাডিয়ার কথাও উল্লেখ করলেন।

