প্রকাশ্যে দেব-রুক্মিণীর প্রেম!
উত্তরদক্ষিণ | শনিবার, ০৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:০২
১ ডিসেম্বর থেকে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘গোলন্দাজ’-এর শ্যুট শুরু করেছেন দেব। এই ছবিতে তিনি বাংলার ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ছবির লুক অনুযায়ী তিনি পরেছেন ধুতি, পাঞ্জাবি। লাগিয়েছেন গোঁফ। পায়ে মোজা, বুট জুতো। পাশে দাঁড়ানো ঘোড়ায় টানা গাড়ি।
শ্যুটের ফাঁকেই হঠাৎ সাংসদ-তারকা কিছুক্ষণ সময় কাটালেন টাঙার ঘোড়াদের সঙ্গে। নিজের হাতে চানা খাওয়ালেন ঘোড়াদের। ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা, ‘এমনিই।’ ছবিটি ঘিরেই প্রকাশ্যে এল দেব-রুক্মিণী মৈত্রের ভালবাসা।
সেই ছবি দেখেই সাড়া দিয়েছেন রুক্মিণী। আন্তরিকভাবে দেবের কথাই ফিরিয়ে দিয়েছেন দেবকে, ‘হুমমম, এমনিই থেকো।’ অর্থাৎ, এই সারল্য, এই মানবিকতা যেন কখনওই না মুছে যায় দেবের মন থেকে।
প্রসঙ্গত, টলিউডে দেবের হাত ধরে অভিষেক হলেও জিৎ প্রোডাকশনের ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে এই প্রথম রুক্মিণীর বিপরীতে আবীর চট্টোপাধ্যায়।
শুক্রবার ছবি ছুঁয়েছে তৃতীয় সপ্তাহ। আহ্লাদে আটখানা রুক্মিণী এক ভিডিও ক্লিপিংসে জানিয়েছেন, হাউজফুল যাচ্ছে তাঁর ছবি। দর্শকদের ভালবাসায় টিম ‘সুইজারল্যান্ড’ আপ্লুত।

